শুরু হচ্ছে প্রথমা ও বেঙ্গলের শাহবাগ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের যৌথ উদ্যোগে নয় দিনব্যাপী শাহবাগ বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে বেলা সাড়ে তিনটায় বইমেলার উদ্বোধন করবেন কথাশিল্পী সেলিনা হোসেন। লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ১১ ডিসেম্বর সোমবার পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই মেলা শুক্রবার বন্ধ থাকবে। মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই এবং ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশন্সের বই বিক্রি হবে। ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বিক্রি হবে দেশের অন্যান্য প্রকাশনীর বই। ভারতীয় বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকায়।