শুরু হচ্ছে ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেটলের আয়োজনে শুরু হচ্ছে মা ও শিশুর যৌথ অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ডেটল সেরা আমি সঙ্গে মা’। গত শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই শোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেকিট বেনকিজারের বিপণন পরিচালক মাহবুব বাসেত এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেটল বেনকিজারের পিজিএম ফারিয়া ইয়াসমীন ও আরটিভির জ্যেষ্ঠ কর্মকর্তারা। ব্যতিক্রমী এই অনুষ্ঠানটি আরটিভি সম্প্রচার করবে। অনুষ্ঠানের নানা পর্বে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা মা ও শিশুকে নির্বাচিত করা হবে। বিজ্ঞপ্তি।