শুরু হচ্ছে 'বাংলাদেশ ইয়ুথফেস্ট ২০১৬'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) আয়োজনে শিগগিরই শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইয়ূথফেস্ট ২০১৬’। এবারের যুব উৎসবের প্রতিপাদ্য ‘নলেজ ফর ট্রান্সফরমেশন’ বা ‘রূপান্তরের জন্য জ্ঞান’। 

রাজধানীর একটি হোটেলের গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে যুব উৎসব আয়োজনের ঘোষণা দেয় বিবিএফ। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সহযোগিতায় উৎসবটির আয়োজন করা হচ্ছে। এতে সহায়তায় করছে সিম্ফনি। উৎসবের কো-স্পনসর সজীব গ্রুপ। সহযোগী হিসেবে থাকছে প্রথম আলো ও চাকরি ডটকম।
সংবাদ সম্মেলনে বলা হয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবাদের উৎসাহ দিতেই বিবিএফ-ডিসিসিআইয়ের এই উদ্যোগ। যুবাদের বৈশ্বিক বাজারের জন্য তৈরি হতে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের লক্ষ্য। সাতটি বিভাগের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিতে পারবেন। উৎসবে প্রত্যেক বিভাগের কর্মসূচিতে আঞ্চলিক প্রতিযোগিতা, সিরিজ বক্তৃতা, জ্ঞান অধিবেশন এবং সেরা বিজনেস ও ডেভেলপমেন্ট প্র্যাকটিস শোকেস ইত্যাদি থাকবে।
সংবাদ সম্মেলনে ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ, এডিসন গ্রুপের এজিএম জাহেদুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এম মাহবুব রহমান, বিবিএফের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এবং সজীব গ্রুপের উপ মহাব্যবস্থাপক হাসিব-বিন-সজীব উপস্থিত ছিলেন।