শুরু হতে যাচ্ছে ইতিহাস অলিম্পিয়াড

ইতিহাসকে তরুণদের মধ্যে আনন্দময় করে তুলতে মুক্ত আসরের উদ্যোগে বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড কমিটি সারা দেশে আয়োজন করতে যাচ্ছে ইতিহাস অলিম্পিয়াড। এই বিষয়ে গতকাল রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ইতিহাস অলিম্পিয়াড কমিটির সম্পাদকমণ্ডলীর সভা।
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ জানান, আগামী ১২ জুলাই ঢাকার সাভারের আয়োজনে মাধ্যমে শুরু হবে ইতিহাস অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডের মাধ্যেম শিক্ষার্থীদের দেশের মুক্তিযুদ্ধ, হাজার বছরের ইতিহাস–ঐতিহ্য, সারা বিশ্বের ইতিহাস–ঐতিহ্য সম্পর্কে আনন্দসহকারে প্রতিযোগিতার আয়োজন করা।
প্রতিযোগিতা ৫টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম, নবম– দশম, একাদশ–দ্বাদশ শ্রেণি এবং ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবে।
এ প্রতিযোগিতায় জয়ীদের মধ্য থেকে সেরাদের বাছাই করা হবে, যারা ২০২০ সালে আন্তর্জাতিক ইতিহাস অলিম্পিয়াডে অংশ নেবে। সর্বশেষ ইতিহাস অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে জার্মানির বার্লিনে। এবারের আন্তর্জাতিক ইতিহাস অলিম্পিয়াডের ভেন্যু জুলাইয়ে নির্ধারিত হবে।
অলিম্পিয়াডে থাকবে কুইজভিত্তিক লিখিত পরীক্ষা, সেমিনার, সারপ্রাইজ পর্ব, তাৎক্ষণিক কুইজ, ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনসহ নানা আয়োজন।
ইতিহাস অলিম্পিয়াড কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় উপস্থিত ছিলেন ইতিহাস অলিম্পিয়াডের সম্পাদকমণ্ডলীর সদস্য সাহাদাত পারভেজ, মাহমুদ ইকবাল, রাশেদুল আলম রাসেল, আশফাকুজ্জামান, সংগীতা আচার্য, হিমেল হিমু, সাইফুল্লাহ সাদেকসহ প্রমুখ।
ইতিহাস অলিম্পিয়াডের বিস্তারিত জানতে ইমেইল ([email protected]) করতে পারেন যে কেউ। ফেসবুক পেজে ঢু মারলেও জানতে পারবেন সর্বশেষ সবকিছু https://www.facebook.com/BdHOlympiad/