শুরু হলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় স্কুল বিতর্ক উত্সব আয়োজনের জন্য গতকাল প্রথম আলো এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ষ ছবি: প্রথম আলো
জাতীয় স্কুল বিতর্ক উত্সব আয়োজনের জন্য গতকাল প্রথম আলো এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ষ ছবি: প্রথম আলো

অজ্ঞতা, কুসংস্কারের বিরুদ্ধে লড়ার হাতিয়ার কী? শাণিত যুক্তির কষ্টিপাথর। যৌক্তিক সমাজে তাই হানাহানি, রেষারেষি কিংবা বৈষম্যের দেখা পাওয়া যায় না। আর অজ্ঞতার বিপরীতে মুক্তি। তাই যুক্তিতেই দেখা মেলে মুক্তির।যুক্তিতে মুক্তি’—এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার কুষ্টিয়া থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০১৩। গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে এই বিতর্ক উৎসব আয়োজনের জন্য প্রথম আলো ও ইউনিলিভার বাংলাদেশের মধ্যে এক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠান হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতাপত্রে স্বাক্ষর করেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহাজ ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইউনিলিভারের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জু-উন নাহার চৌধুরী, মিডিয়া অ্যান্ড ইভেন্ট ম্যানেজার তানভির ফারুক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান, ব্র্যান্ড ও অ্যাক্টিভেশন বিভাগের প্রধান অরূপ কুমার ঘোষ।আয়োজন সম্পর্কে কে এস এম মিনহাজ বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করি তরুণদের পাশে থাকতে। তাদের মধ্যে যে প্রতিভা আছে, তা বিকাশের একটা সুযোগ করে দিতে পারলে আমাদের প্রচেষ্টা কিছুটা সার্থক হবে বলে মনে করি। এ ধরনের উদ্যোগে আমরা সব সময়ই থাকব।’

দেশের ৬৪টি জেলাকে ৩২টি অঞ্চলে বিভক্ত করে আয়োজিত এই বিতর্কের আঞ্চলিক লড়াইয়ে অংশ নেবে পাঁচ শতাধিক স্কুল ও মাদ্রাসার প্রায় দেড় সহস্রাধিক খুদে বিতার্কিক। আঞ্চলিক বিজয়ীরা ঢাকার জাতীয় উৎসবে অংশ নেবে। এরপর দেশসেরা বিতার্কিকদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হবে জাতীয় বিতর্ক ক্যাম্পের।

সারা দেশের বিতার্কিকদের জন্য প্রস্তুতি ও উৎসবের খবরাখবর পাওয়া যাবে এই ওয়েব ঠিকানায় prothom-alo.com/nationaldebate ও ফেসবুক গ্রুপে (facebook.com/groups/NationalSchoolDebate)। অনুষ্ঠানটি আয়োজন ও ব্যবস্থাপনা করছে প্রথম আলো ও পৃষ্ঠপোষকতা করছে পেপসোডেন্ট ও সহযোগিতা করছে বন্ধুসভা ও এবিসি রেডিও।

//