শুরু হলো রেল রক্ষা অভিযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল বাঁচাও, যাত্রী অধিকার নিশ্চিত করো—এ আহ্বানকে সামনে রেখে সিপিবি ও বাসদের উদ্যোগে খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত শুরু হলো রেল রক্ষা অভিযাত্রা। গতকাল সোমবার সকালে অভিযাত্রা দল যশোর রেলওয়ে জংশনে পৌঁছে মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির যশোর জেলা কমিটির সভাপতি আবুল হোসেন। সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য সরদার রুহিন হোসেন ও মনোজ দাস, বাসদের সমন্বয়ক শাহজাহান আলী, যশোর সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ এ সময় বক্তব্য দেন। মিছিল ও সমাবেশ থেকে রেলভাড়া কমানো, দেশি প্রকৌশলী দিয়ে রেলের কোচ ও যন্ত্রাংশ তৈরির দাবি জানানো হয়।