শুরুতেই গলদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমের আখ মাড়াইয়ের জন্য কুষ্টিয়া চিনিকলে গতকাল শুক্রবার সকাল থেকেই চলছিল কারখানা চালুর মহড়া। বিকেলে কারখানার কেন ক্যারিয়ারের (ডোঙ্গা) পাশেই আয়োজন করা হয় মিলাদ মাহফিল ও আলোচনা সভা। আলোচনা শেষে প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কেন ক্যারিয়ারে আখ ফেলেন। কিন্তু তার আগেই যান্ত্রিক ত্রুটির কারণে মিল বন্ধ থাকায় আখগুলো সেখানেই পড়ে থাকে। এ যেন শুরুতেই গলদ! সন্ধ্যায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক আহসান সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে কারখানা চালু করতে সমস্যা হয়েছে। কুষ্টিয়া অফিস|