শুল্ক কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক কর্মকর্তাদের ওপর হামলা ও মালপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে আটজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শাজাহান আলী মামলাটি করেন।

মামলার এজাহারে দাবি করা হয়, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের কুরিয়ার গেট থেকে কয়েকজন মালপত্র বের করে নেওয়ার চেষ্টা করেন। এ সময় রাজস্ব কর্মকর্তা মোজাম্মেল হক, আব্দুল হেলিম, মোস্তফা জামাল ও শাজাহান আলী তাঁদের কাছে কাগজপত্র আছে কি না, জানতে চান। এ সময় আসামিরা শারীরিকভাবে তাঁদের লাঞ্ছিত করেন ও মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামালউদ্দিন মামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।