শুল্ক কর্মকর্তার বাসায় শিশুর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে শুল্ক কর্মকর্তার বাসায় গতকাল শনিবার রাতে তিন বছর বয়সী শিশু সুরাইয়ার মৃত্যু হয়েছে। গতকাল রাতে শিশুটিকে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকির‌্যাসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, শিশুটির মা ওই বাসার গৃহকর্মী হামিদা বেগম। তবে ঘটনার সময় ঘরের ভেতরে হামিদা ও তাঁর মেয়ে ছাড়া অন্য কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে, গৃহপরিচারিকা তাঁর শিশুটিকে মেরে আত্মহত্যার চেষ্টা করেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) এ কে আজাদ প্রথম আলোকে জানান, গতকাল রাতে শুল্ক কর্মকর্তা শাহজাহান কবিরের মেয়ে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। পরে তিনি তালা খুলে ভেতরে ঢুকে হামিদা ও তাঁর মেয়ে সুরাইয়া গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে গাড়িচালকের সহায়তায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকির‌্যাসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। হামিদাকে এই হাসপাতালে চিকির‌্যাসা দেওয়া হচ্ছে। মৃত শিশুটির গলায় আঘাতের চিহ্ন ও মুখ থেকে বেরিয়ে যাওয়া জিহ্বায় কামড় দেওয়া রয়েছে। হাসপাতালে সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আমি কি করলাম।’ হাসপাতালে আসা শাহজাহান কবিরের গাড়িচালক মো. জুয়েল সাংবাদিকদের বলেন, শুল্ক কর্মকর্তা তাঁর স্ত্রী নিয়ে বিদেশে আছেন। এখন শাহজাহান কবিরের মেয়ে, তাঁদের গৃহকর্মী ও গৃহকর্মীর মেয়ে বাসায় ছিল।