শুল্ক গোয়েন্দা ডিজি অস্ট্রেলিয়া সরকারের পুরস্কার পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অস্ট্রেলিয়ান অ্যালামনাই এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৫ ফর বিজনেস লিডারশিপ’ পুরস্কার পেয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মইনুল খান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়। অস্ট্রেলিয়ার হাইকমিশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক।
কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটির স্নাতকদের মধ্যে নির্বাচিতদের অস্ট্রেলিয়ান সরকার এ পুরস্কার দিয়ে থাকে। মইনুল খান অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড থেকে এমবিএ এবং ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।