শুল্ক ফাঁকির অভিযোগ বন্দরে চালান জব্দ
মিথ্যা ঘোষণা দিয়ে আনা পণ্যের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল বুধবার বন্দরে চালানটি জব্দ করা হয়। গ্লোবাল বিজনেস হাউস নামের একটি প্রতিষ্ঠান ‘ফ্রেবিকস’ আমদানির ঘোষণা দিয়ে ‘লেমিনেটেড ফেব্রিকস’ নিয়ে এসেছে বলে অভিযোগ উঠেছে। শুল্ক গোয়েন্দার বলছেন, শুল্ক ফাঁকি দিতেই এ কাজ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক জাকির হোসেন বলেন, প্রায় ১৬ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে ঢাকার গ্লোবাল বিজনেস হাউস। সম্প্রতি চীন থেকে প্রতিষ্ঠানটির নামে এ চালান এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট কমিটমেন্ট ইন্টারন্যাশনাল ১৫ নভেম্বর কাস্টমস হাউজে বিল অব এন্ট্রি দাখিল করে। নমুনা পরীক্ষার পর নিশ্চিত হয়ে চালানটি জব্দ করা হয়েছে।
জাকির হোসেন বলেন, ৪০ ফুট লম্বা কনটেইনারে আসা চালানটিতে প্রায় ১৯ টন পণ্য রয়েছে। এর বাজার মূল্য এক কোটি টাকা। ঘটনার তদন্ত প্রতিবেদন কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেবে।