শূন্য আসনে ভর্তি ২৭ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলতি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস ২৮ মার্চ শুরু হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ১৩৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে, ২৮ মার্চ প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এ ছাড়া ওই শিক্ষাবর্ষের শূন্য আসনগুলোতে ২৭ মার্চ অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।