শূন্য পদের চেয়ে চিকিৎসক বেশি জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শূন্য পদের চেয়ে বেশি চিকিৎসক নিয়োগ দেওয়ায় চিকিৎসকদের ওএসডি হিসেবে নিয়োগ দিতে হয়েছে। গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সুনির্দিষ্ট নীতিমালা মেনে ছয় হাজার ২৯ জন চিকিৎসকের পদায়ন হয়েছে। শূন্য পদের চেয়ে চিকিৎসকের সংখ্যা বেশি হয়েছে। বেতন-ভাতা উত্তোলনের সুবিধা দিতে অতিরিক্ত চিকিৎসকদের ওএসডি হিসেবে বিভিন্ন উপজেলায় সংযুক্তিতে পদায়ন করা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসক সংকট দূর করার জন্য এই আদেশ জারি করা হয় বলে মন্ত্রণালয় দাবি করেছে।