শূন্যরেখায় ভাইফোঁটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় সারিবদ্ধভাবে বিডিআর-বিএসএফ, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের সামনে বসে ভারতীয় একদল ছাত্রী যখন ভাইফোঁটা দিচ্ছিল, তখন তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’গত ৭ নভেম্বর দুপুর ১২টায় ভারতের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ‘ভাষা ও সংস্কৃতি সংগঠন’ এপার বাংলা-ওপার বাংলার সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয় সুধীজনদের নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় (ভারতীয় অংশে) এই ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করে।