শেওড়াপাড়ায় আগুনে পুড়ে গেছে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেওড়াপাড়ায় গতকাল বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে শেওড়াপাড়ায় বিকল্প সিটি সুপার সার্ভিসের যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুরের দুটি ইউনিট পৌনে এক ঘণ্টাচেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। মিরপুর ১২ নম্বর থেকে ছেড়ে আসা বাসটি নিউমার্কেটে যাচ্ছিল।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইউম প্রথম আলোকে বলেন, গ্যাস সিলিন্ডারের ছিদ্রপথে তৈরি আগুন থেকে এ ঘটনা ঘটে।