প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ায় গতকাল শনিবার রাতে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পলাশ নামের এক যুবককে গণপিটুনি দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি পূর্ব শেওড়াপাড়া জামতলা মাঠসংলগ্ন হাজি আবদুর রহমানের বস্তিতে থাকে। গতকাল রাত সাড়ে আটটার দিকে ওই বস্তির বখাটে যুবক পলাশ তার পাশের ঘরে ঢোকে। এ সময় শিশুটিকে একা পেয়ে সে ধর্ষণের চেষ্টা করে। এরই মধ্যে শিশুটির মা বাসায় ফিরে পলাশকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পলাশের স্বজনেরা তাকে পালিয়ে যেতে সহায়তা করে। পলাশের বাবা বস্তির ব্যবস্থাপক আমানউল্লাহ।যোগাযোগ করা হলে ঘটনা তদন্তকারী উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অভিযুক্ত পলাশ পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।