শেওড়াবাজারে গাড়ির ধাক্কায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেওড়াবাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোসলেম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোসলেম বারিধারার একটি বাসার নিরাপত্তাকর্মী ছিলেন।
গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তাঁর প্রতিবেশী মাসুদ বলেন, গ্রামের বাড়ি ময়মনসিংহে যাওয়ার উদ্দেশে শেওড়াবাজারে বাসের জন্য অপেক্ষা করছিলেন মোসলেম। সে সময় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে তিনি আহত হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নেওয়া হয়।