শেকৃবি সাংবাদিক সমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০১৬-১৭ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর শেকৃবি প্রতিনিধি প্রিন্স বিশ্বাস এবং যুগান্তর-এর শেকৃবি প্রতিনিধি মাহসাব হুসাইন রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পরে সদস্যসংখ্যা বাড়িয়ে ১১ সদেস্যর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গতকাল বেলা ১১টায় শেকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর কার্যালয়ে সমিতির সদস্যদের উপস্থিতিতে ভোট অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সহকারী মডারেটর কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক মির্জা মোবাশ্বেরল হক ও সমিতির সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম।