শেক্সপিয়ার স্মারক চলচ্চিত্র প্রদর্শনী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্‌সপিয়ারের প্রয়াণের ৪০০তম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র শেক্‌সপিয়ার স্মারক চলচ্চিত্র অধিবেশনের আযোজন করেছে। এ উপলক্ষে আগামীকাল ২৮ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের লেকচার থিয়েটার মিলনায়তনে এই অধিবেশনে শেক্‌সপিয়ারের নাটক অবলম্বনে নির্মিত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। বেলা ১১টায় প্রদর্শিত হবে রোমান পোলানস্কি পরিচালিত ম্যাকবেথ, বেলা তিনটায় কিং লিয়র নাটক অবলম্বনে আকিরা কুরোশাওয়া পরিচালিত র‍্যান এবং সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে হ্যামলেট নাটক অবলম্বনে নির্মিত বিশাল ভরদ্বাজ পরিচালিত চলচ্চিত্র হায়দার।