শেকড়ের উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলার পাঁচটি সাংস্কৃতিক সংগঠন তিন দিনব্যাপী শেকড়ের উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল বুধবার শেষ দিনে আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসব শেষ হয়। উৎসবের ইতি টানেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মো. মোজাহেদুল ইসলাম। এ সময় বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, প্রবীণ সাংবাদিক আবু তাহের, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, সাধারণ সম্পাদক অতনু করঞ্জাই, উৎসবের আহ্বায়ক মশিউর রহমান, সদস্যসচিব ইভান তালুকদার প্রমুখ।