শেখ আজিজকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজকে দেখার জন্য গুলশানে শিকদার মেডিকেল হাসপাতালে যান। খবর বাসসের।প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং শেখ আবদুল আজিজের স্বাস্থ্যের খোঁজখবর নেন। ৯২ বছর বয়সী শেখ আবদুল আজিজ কয়েক দিন ধরে কোমায় রয়েছেন।