শেখ আবদুল আজিজের অবস্থার উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও সাবেক মন্ত্রী শেখ আবদুল আজিজের (৯২) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।তাঁর ছেলে শেখ হাফিজ গতকাল শুক্রবার রাতে প্রথম আলোকে জানান, শুক্রবার সকাল থেকে তাঁর বাবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তিনি কথা বলতে পারছেন। তবে তাঁর শরীর এখনো খুব দুর্বল। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।শেখ হাফিজ আরও জানান, হূদেরাগে আক্রান্ত হওয়ার পর তাঁর বাবাকে গুলশানের শিকদার মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। একপর্যায়ে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল।গত বৃহস্পতিবার বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছিল, আবদুল আজিজ কয়েক দিন ধরে কোমায় আছেন।কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, আবদুল আজিজের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। তিনি মোটামুটি স্বাভাবিক আছেন।