শেখ কামালের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ কামাল
শেখ কামাল

আজ ৫ আগস্ট।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ ছেলে শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জেরটুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁকেও ঘাতকেরা হত্যা করে। ব্যক্তিজীবনে শেখ কামাল শিল্প-সংস্কৃতির পাশাপাশি ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহী ছিলেন। তিনি ছিলেন আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা।
কর্মসূচি: শেখ কামালের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে সকাল আটটায় আওয়ামী লীগের পক্ষ থেকে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে ও সকাল নয়টায় বনানী কবরস্থানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে।
শেখ কামালের জন্মবার্ষিকীর অনুষ্ঠান যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকদের অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।