শেখ জামালের জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবর জিয়ারত, দোয়া, ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে শেখ জামালের ৬৪তম জন্মদিন।
গতকাল শুক্রবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে শেখ জামালের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ) ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ নেতারা এসব কর্মসূচিতে অংশ নেন।