শেখ তৈয়েবুর রহমানের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমান গতকাল শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে খুলনা মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তৈয়েবুর রহমান মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
তৈয়েবুর রহমান ১৭ বছর খুলনা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন খুলনা বারের আইনজীবী ছিলেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরের শহীদ হাদিস পার্কে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে দ্বিতীয় জানাজা হবে গগনবাবু রোডের নূর মসজিদে। কাল বাগেরহাটে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।