শেখ মহিউদ্দীনের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র অভিনেতা, নাট্যকার ও মুক্তিযোদ্ধা শেখ মহিউদ্দীন মহি (৬৩) আর নেই। গতকাল রোববার রাত আটটায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
রাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রথম আলোকে জানান, শেখ মহিউদ্দীনের ছেলেমেয়ে, আত্মীয়স্বজন ঢাকাসহ বিভিন্ন জেলায় আছেন। তাঁরা কুষ্টিয়ায় এলে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ মহিউদ্দীন মোল্লাবাড়ির বউ, জিরো ডিগ্রিসহ অসংখ্য সিনেমা-নাটকে অভিনয় করেছেন।