শেখ মুজিব হলের চারটি কক্ষে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি আবাসিক হলে গত শুক্রবার রাতে চুরি হয়েছে৷ বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ‘ক’ ব্লকের নিচতলার একটি ও দ্বিতীয় তলার তিনটি কক্ষ থেকে কয়েকজন ছাত্রের প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল আটটার দিকে ঘুম থেকে উঠে ওই হলের কয়েকজন শিক্ষার্থী চুরির বিষয়টি টের পান৷ এ সময় তাঁরা দেখতে পান, তাঁদের কক্ষ থেকে একটি ডিজিটাল ক্যামেরা, তিনটি মুঠোফোন, তিনটি পেনড্রাইভ ও মানিব্যাগ থেকে টাকাসহ তাঁদের প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।