শেখ মো. আবু হামেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের বাসিন্দা ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ মো. আবু হামেদ (৮৩) গতকাল বুধবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর কালীকচ্ছ ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।