শেখ রফিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা যুবলীগের নেতা শেখ রফিকুল ইসলাম (৪৫) গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা গ্রামের বাড়ি পাইকগাছার পুরাইকাটি ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি খুলনা-৬ আসনের সাংসদ শেখ মো. নূরুল হকের ছেলে।