শেখ রাজ্জাক আলীর দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্পিকার, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও আইনজীবী শেখ রাজ্জাক আলীর দাফন গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। বেলা সাড়ে ১১টায় খুলনা সার্কিট হাউস ময়দানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান খুলনা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক।
জানাজা শেষে গ্রামের বাড়ি পাইকগাছার হিতামপুর গ্রামে নিয়ে যাওয়া হয় শেখ রাজ্জাক আলীর মরদেহ। সেখানে বাদ আসর বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রথম জানাজার আগে তাঁর মরদেহ খুলনা আইনজীবী সমিতি ভবনের সামনে আনা হলে আইনজীবীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।
গত রোববার বেলা ২টা ৪০ মিনিটে খুলনার ফারাজীপাড়ার নিজ বাসভবনে মারা যান শেখ রাজ্জাক আলী। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। অনেক দিন ধরেই তিনি কোলন ক্যানসারে ভুগছিলেন।