শেখ রাসেল স্মৃতি ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার ঐতিহ্যবাহী আলীগঞ্জ খেলার মাঠে পঞ্চম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাহারা স্পোর্টিং ক্লাব। গতকাল সোমবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে নিহাদ স্মৃতি সংঘ ২৮ দশমিক ১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। জবাবে ২৬ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সাহারা স্পোর্টি ক্লাব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।