শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবলে খোকন একাডেমি চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয়ে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় ঘিওর একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মানিকগঞ্জ খোকন একাডেমি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, বিসিবির উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ মুসা মিয়া, ঢাকার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান প্রমুখ।
ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে।