শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবলে পুলিশ লাইনস চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় দল শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে গতকাল শনিবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় দলের প্রতিপক্ষ ছিল নিজনান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয় দল। খেলায় তাদের ১-০ গোলে পরাজিত করে পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় দল। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় দলের রাজিব।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু। তিনি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ও পৌরসভার মেয়র খুরশিদ হায়দার উপস্থিত ছিলেন।
শেখ রাসেল স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট ১৩ ফেব্রুয়ারি শুরু হয়। এতে জেলার মোট ১৬টি বিদ্যালয়ের ফুটবল দল অংশ নেয়। এ টুর্নামেন্টের আয়োজন করে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা। পৃষ্ঠপোষকতায় ছিল মাগুরা পৌরসভা কর্তৃপক্ষ।