শেখ রাসেলের জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৪৬তম জন্মদিন আজ ১৭ অক্টোবর। ১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়া অবস্থায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে শেখ রাসেলও নির্মম হত্যার শিকার হন।দিনটি উপলক্ষে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ওসমানী স্মৃতি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।যুবলীগের উদ্যোগে সকাল আটটায় বনানী কবরস্থানে শেখ রাসেলের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।