শেখ রাসেলের জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে শেখ রাসেলকে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের পর স্বৈরশাসকেরা ইনডেমনিটির মাধ্যমে বিচারপ্রক্রিয়া বন্ধ রেখেছিল। কিন্তু ষড়যন্ত্র কখনো সফল হয় না। গণমানুষের সমর্থন নিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পঁচাত্তরের সেই ঘৃণ্য ও বর্বর হত্যাকাণ্ডের বিচার করেছেন।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লায় দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আ ক ম শামসুজ্জামান ও দেবব্রত দাশ।
আলোচনা সভায় মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, ‘মোশতাক-জিয়া ষড়যন্ত্র করে পঁচাত্তরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের খুন করেছিল। ইতিহাস এই খুনি চক্রকে কখনো ক্ষমা করবে না।’