শেখ রাসেলের জন্মদিন পালিত
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল সোমবার রাজধানী ঢাকায় শেখ রাসেলের জন্মদিন পালন করেছে বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানের মধ্যে ছিল বনানীতে শেখ রাসেলের কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ রাজধানীর ওসমানী মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শেখ রাসেল শিশু সংসদ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, আওয়ামী তরুণ লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ আরও বেশ কিছু সংগঠন দিবসটি পালন করে।সংশোধনীগতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত ‘শেখ রাসেলের জন্মদিন আজ’ শিরোনামে সংবাদের প্রথম লাইনে ভুলবশত ‘শেখ রাসেলের ৪৬তম জন্মদিন আজ ১৭ অক্টোবর’ লেখা হয়েছে। প্রকৃত অর্থে তা হবে ১৮ অক্টোবর। অসাবধানতাবশত এই ভুলের জন্য আমরা দুঃখিত।