শেখ রাসেলের জন্মদিনে নানা কর্মসূচি পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করেছে। গতকাল শনিবার সকালে বনানী কবরস্থানে রাসেলসহ ১৫ আগস্ট নিহত ব্যক্তিদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় কবরস্থানসংলগ্ন মসজিদে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল হয়।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও যুবলীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে, স্বেচ্ছাসেবক লীগ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, শেখ রাসেল ক্রীড়াচক্র বনানী কবরস্থানসংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
আওয়ামী লীগের দোয়া মাহফিলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনো সক্রিয়। এদের প্রতিহত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।