শেখ রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী ও শেখ রেহানার মেয়ে রেজোয়ানা সিদ্দিকী টিউলিপ ব্রিটিশ লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লন্ডনের একটি স্থানীয় নির্বাচনে কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মাহবুবুল হক প্রথম আলোকে এ কথা জানান। ৬ মে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সঙ্গে এ স্থানীয় সরকার নির্বাচন হয়। টিউলিপ মধ্য লন্ডনের ক্যামডেন কাউন্সিলের রিজেন্টস পার্ক ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। এ কাউন্সিলের ১৮টি ওয়ার্ডে ৫৪ জন কাউন্সিলর চার বছর মেয়াদে নির্বাচিত হন। টিউলিপ ইয়ং লেবারের একজন সক্রিয় ও পরিচিত কর্মী।বিশ্বনাথ (সিলেট) থেকে আমাদের প্রতিনিধি প্রনঞ্জয় বৈদ্য জানান, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর টিউলিপ সিদ্দিকী এক প্রতিক্রিয়ায় বলেন, ‘লেবার পার্টি সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করেছে। একমাত্র লেবার পার্টি থেকেই এবার সর্বাধিকসংখ্যক মহিলা এমপি ও মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।