শেখ রেহানার রিট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বরাদ্দ দেওয়া বাড়ি বাতিলের বিরুদ্ধে করা একটি রিট আবেদন না চালানোর কথা জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। ওই রিট প্রত্যাহার চেয়ে তাঁর পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ তা মঞ্জুর করেন।প্রত্যাহার আবেদনে জানা যায়, মামলার বিষয়বস্তুর কারণে নয়, বরং উ ৎ সর্গ করার মানসিকতা থেকে শেখ রেহানা ওই রিট আর চালাতে চান না। এতে বলা হয়, যদিও বঙ্গবন্ধুকন্যা হিসেবে সরকার আইন অনুযায়ী তাঁকে একটি বাড়ি দিতে বাধ্য এবং জোট সরকারের সময়ে তাঁর বাড়ি কেড়ে নেওয়ার সিদ্ধান্তটি ছিল অবৈধ। কিন্তু ওই বাড়িটি বর্তমানে থানা হিসেবে জনগণের কল্যাণে ব্যবহূত হওয়ার কারণে তিনি তার অধিকার ত্যাগ করতে চান।আদালতে শেখ রেহানার পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।