শেখ লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা শেখ লুৎফর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এ মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এ সময় শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এ ছাড়া আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগ নেতা শেখ জুয়েল, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত শেলী জামান প্রমুখ মিলাদে অংশ নেন। বাসস।