শেখ শওকত জোবায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোয়াড্রন লিডার (অব.) শেখ শওকত জোবায়ের (৪৭) গত সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, বাবা এবং অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার ঢাকা সেনানিবাস এলাকার বিমানবাহিনী মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। রণাঙ্গনে নেতৃত্বদানকারী মুক্তিযোদ্ধাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ শওকত জোবায়েরের আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিজ্ঞপ্তি