প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স চল্লিশের কোঠা পার না হতেই ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জটিল কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। জীবনযুদ্ধে টিকে থাকতে গিয়ে সহায়-সম্বল যা কিছু ছিল, সবই শেষ করেছেন তিনি। তাঁর নয় বছরের শিশুসন্তানসহ স্ত্রীও পড়েছেন এখন অসহায় অবস্থায়। সিদ্দিকের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামে। এর আগে ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজে চিকিৎসা করে কিছুটা সুস্থ হয়েছিলেন তিনি। কিন্তু কিডনি রোগের মতো ব্যয়বহুল চিকিৎসার খরচ চালাতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন তিনি। এখন ভেলোরে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই। তার পরও বেঁচে থাকার যুদ্ধ করতে দেশের বিত্তবান ও হূদয়বান মানুষের সহায়তা চান তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শেখ সিদ্দিকুর রহমান, সঞ্চয়ী হিসাব-১০০৫৬, রূপালী ব্যাংক, ফকিরহাট শাখা, বাগেরহাট। নিজস্ব প্রতিবেদক