শেখ সেফারুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক খুলনা বার্তার সম্পাদক শেখ সেফারুল ইসলাম (৫৮) হূদেরাগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাগমারা ঈদগাহ লেনের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ আসর খুলনা দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর ইচ্ছা অনুযায়ী তাঁকে নিজ বাড়ির আঙিনায় দাফন করা হয়। তিনি পাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। খুলনা অফিস।