প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার চরমল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হারুন অর রশিদ (৫৩) গতকাল বৃহস্পতিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির লোহাগড়া শাখার সভাপতি ছিলেন। গতকাল দুপুরে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে লোহাগড়া বাজার কবরস্থানে তাঁকে দাফন করা হয়। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি