শেখ হাসিনা আজ উখিয়া যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনাকে স্বাগত জানাতে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উখিয়া ডিগ্রি কলেজ হেলিপ্যাড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর ১৩১টি তোরণ নির্মাণ করা হয়েছে ষ ছবি: প্রথম আলো
শেখ হাসিনাকে স্বাগত জানাতে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উখিয়া ডিগ্রি কলেজ হেলিপ্যাড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর ১৩১টি তোরণ নির্মাণ করা হয়েছে ষ ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়া উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ উপলক্ষে উখিয়ায় আওয়ামী লীগ ও প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
শেখ হাসিনাকে স্বাগত জানাতে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উখিয়া ডিগ্রি কলেজ হেলিপ্যাড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর ১৩১টি তোরণ নির্মাণ করা হয়েছে। কক্সবাজারের বিভিন্ন আসনে আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী মোহামঞ্চদ আলী, আবদুর রহমান, হামিদুল হক চৌধুরী, জাফর আলম, আনসারুল করিমসহ আরও অনেকের নামে এসব তোরণ নির্মাণ করা হয়েছে।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ আলী বলেন, শেখ হাসিনাকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীরা তাঁর নামে এসব তোরণ নির্মাণ করে দিয়েছেন।
দল ও প্রশাসনের সূত্রে জানা গেছে, উখিয়া জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী রামুতে ১২টি নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করবেন। এ ছাড়া কক্সবাজারের বিভিন্ন উপজেলার জন্য ১২টি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৪০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।