শেখ হাসিনা ও খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ নভেম্বর পবিত্র ঈদুল আজহার দিনে গণভবনে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের সঙ্গে এবং বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। খবর বাসস ও ইউএনবির।বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এবং এর আগে দুপুর পৌনে ১২টায় কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।