শেখ হাসিনা দুই আসনে লড়বেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩ আসন থেকে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক ফুটবলার ও ক্রিকেটার রয়েছেন। এছাড়াও নবম সংসদের আওয়ামী লীগের অধিকাংশ সাংসদ এবারও মনোনয়ন পেয়েছেন। পদ্মা সেতুর কেলেঙ্কারির কারণে মন্ত্রীত্ব হারানো আবুল হোসেন এবার মনোনয়ন পাননি। আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান।

এ সময় দেওয়া বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আরও বলেন, তৃণমুলের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন করা হয়েছে। আগামী নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক অগ্রযাত্রায় নির্বাচনের কোনো বিকল্প নেই। আশা করি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি বৃহত্ দল। প্রায় ২ হাজার ৬০০ জন আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ফরম তুলেছেন। এরা প্রত্যেকেই মনোনয়ন পাওয়ার যোগ্য। তবে যেহেতু আসন মাত্র ৩০০, তাই অনেক যোগ্যকে দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, এটা আওয়ামী লীগের মনোনয়ন। মহাজোটের পরে ঘোষণা করা হবে।

আ.লীগের প্রার্থী তালিকা