শেখ হাসিনা-সি চিন পিং বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। আজ শুক্রবার বেলা ৩টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের প্রেসিডেন্ট পৌঁছালে তাঁকে স্বাগত জানান শেখ হাসিনা। এরপরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে শুরু হয় দুই দেশের আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকের পরে দুই দেশ দ্বিপক্ষীয় বিভিন্ন চুক্তি সই করে।
এর আগে আজ বেলা ১১টা ৪০ মিনিটে তিনি এয়ার চায়নার একটি বিশেষ ফ্লাইটে কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ঢাকায় পৌঁছান। তাঁকে বহনকারী চীনের বিশেষ বিমানটি বাংলাদেশের আকাশসীমায় এসে পৌঁছালে সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসে বিমানবাহিনীর দুটি জেট বিমান। বিশেষ ফ্লাইট থেকে বিমানবন্দরে নেমে এলে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় একটি শিশু। এরপর তিনি অভিবাদন মঞ্চে গিয়ে গার্ড অব অনার নেন ও গার্ড পরিদর্শন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি চলে যান লা মেরিডিয়ান হোটেলে। সেখান থেকে বেলা তিনটায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সফরসঙ্গীদের নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। সেখানে দুই দেশের মধ্যে ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।