শেখ হাসিনা-সুষমা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সময় সুষমাকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে তাঁদের বৈঠক হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে আজ দুপুরে দিল্লির পালামের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে শেখ হাসিনাকে মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়।
সূত্র: ডিএনএ