শেখ হাসিনা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় মহানন্দা সেতুর নামকরণ করা হচ্ছে ‘শেখ হাসিনা সেতু’। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাংসদ আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, সদর উপজেলার চরাঞ্চলের সাতটি ইউনিয়নের মানুষই দাবি জানিয়ে আসছিল, সেতুটির নামকরণ শেখ হাসিনার নামেই হোক। তিনিসহ জেলা আওয়ামী লীগের নেতারাও এই দাবি জানিয়ে আসছিলেন। তবে প্রথমে প্রধানমন্ত্রী রাজি হননি। তবে গত বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে সম্মতি জানান ও বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বিষয়টি নিশ্চিত করেন। মহানন্দা নদীর ৫৪৬ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয় ৪৯ কোটি ৭৬ লাখ টাকা।